দোকানে এসে টাকার দাবি, না দেওয়ায় শিলিগুড়িতে ব্যবসায়ীকে মারধর

শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ দোকানে এসে মোটা অঙ্কের টাকার দাবি।সেই টাকা না দেওয়ায় শিলিগুড়িতে ব্যবসায়ীর উপর হামলা।ফের একবার এমন দাদাগিরি শহরে।টাকা না দেওয়ায় ব্যবসায়ীর মুখে ঘুষি মারার পাশাপাশি কপালে বন্দুকের বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ।সোমবার রাতে শিলিগুড়ির প্রধাননগরের নিবেদিতা রোডে ঘটনাটি ঘটে।

নিবেদিতা রোডে বহুদিন ধরে একটি চায়ের দোকান রয়েছে বিবেকানন্দপল্লীর বাসিন্দা সুদীপ্ত সাহার।অভিযোগ, সোমবার রাতে তিনি দোকান বন্ধ করছিলেন।সেসময় তার দোকানে কয়েকজন যুবক আসে।ব্যবসায়ী সুদীপ্ত সাহার কাছে ১ লক্ষ টাকা দাবি করেন তারা।ব্যবসায়ী সেই টাকা দিতে না চাইলে তাকে গালিগালাজ, ঘুষি ও কপালে বন্দুকের বাট দিয়ে মারা হয়।

মঙ্গলবার প্রধাননগর থানায় লিখিত অভিযোগ করেন জখম ব্যবসায়ীর দাদা।যেখানে তিনি জানান, চন্দন প্রসাদ, রাজেশ সোনি, রকি উপাধ্যায় ও অমিত প্রসাদ নামে চার যুবক দোকানে এসে টাকার দাবি করে ও টাকা না দেওয়ায় হামলা করে সুদীপ্তর উপর।

অভিযোগে আরও জানিয়েছেন, এর আগেও এভাবে টাকা দাবি করেছিলেন ৪ যুবক।সোমবার রাতে ব্যবসায়ী সুদীপ্ত সাহা সেই টাকা দিতে না চাইলে তাকে মারধর করা হয়।মারধর করা হলেও সে টাকা দিতে রাজি না হওয়ায় তার কপালে বন্ধুকের বাট দিয়ে আঘাত করে যুবকেরা।ব্যবসায়ীর চিৎকারে এলাকার কয়েকজন ছুটে আসায় যুবকরা সেখান থেকে পালিয়ে যায়।তবে যেতে যেতে ব্যবসায়ীকে প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর গুরুতর জখম অবস্তায় তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে ফের হাসপাতালেও সেই ব্যবসায়ীর উপরে চড়াও হন যুবকরা।তবে হাসপাতালে থাকা কিছু মানুষ ছুটে আসলে সেখান থেকেও পালিয়ে যান তাঁরা।

অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।বিষয়টি খোঁজ নিচ্ছেন বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী।তবে শহরের একের পর এক এমন ঘটনায় রীতিমতো উদ্বেগে অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetinterbahisjokerbetmobilbahisjojobetStarzbetStarzbetkargabetgrandpashabetpusulabetpokerklasStarzbetStarzbetgrandpashabetmariobetgrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynergrandpashabet girişcasibomsekabet girişpusulabet girişVDCasinosuperbetinjojobetjojobetsuperbetinbetplaycasinomilyoncasinomilyonbetsalvadorteosbetbahiscasinoradissonbetholiganbetjojobetjojobetherkülbetherkülbet girişherkülbetjojobetDeneme Bonusu Veren Sitelerbahiscasinoherkülbet girişcasibommatbetsekabetimajbetpusulabetbetciosekabetjojobetmarsbahisholiganbetgrandpashabetimajbetteosbetonwin girişsahabet girişDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet grandpashabetazhar-itay.com grandpashabetbets10betwoonjojobetjojobetperabetjojobetjojobetcasibomtipobetgrandpashabetjojobetjojobetholiganbetradissonbetbahiscasinoteosbetbetsalvadorcasinomilyonbetplaymercurecasinocasibomcasibom Built with ❤︎ by appycodes