শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সূর্যসেন স্ট্রিটে ইলেকট্রিক পোলে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, রাস্তায় হাইটেনশন ইলেকট্রিক পোলে বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা।এরপর নজরে আসে নারকেল গাছের ডাল ইলেকট্রিক পোলে পড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল এবং বিদ্যুৎ দপ্তরে।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বিদ্যুৎ কর্মীরা শুকনো ডাল কাটার কাজ শুরু করে।





