দুধিয়া, ১১ সেপ্টেম্বরঃ রাতের বৃষ্টিতে ফের ভাঙল দুধিয়ার হিউমপাইপের সেতু। সেতু ভেঙে পড়ায় বন্ধ হল মিরিকগামী ভারী যানবাহন চলাচল।তবে বন্ধ হয়নি যোগাযোগ।
জানা গিয়েছে, মূলত এই হিউমপাইপের সেতু দিয়ে ভারি যানবাহন চলাচল করতো। সেতু ভেঙে পড়ায় বন্ধ মিরিকগামী ভারি যানবাহন চলাচল বন্ধ হলেও শিলিগুড়ি ও মিরিক যোগাযোগ বন্ধ হয়নি। কারণ হিউমপাইপের সেতুর পাশেই রয়েছে সেনার উদ্যোগে তৈরি ব্রেইলী সেতু।গভীর রাতে নদীতে জল বাড়ায় হিউমপাইপ জল তলিয়ে গিয়ে বিচ্ছিন্ন হয় এই সেতু।
প্রসঙ্গত, এবছর জুন মাসে হিউমপাইপের সেতু ভেঙে বন্ধ হয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি ও মিরিক যোগাযোগ স্বাভাবিক করতে গত ৮ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি ব্রেইলী সেতুর উদ্বোধন করেন। গতবছর ৪ অক্টোবর পাহাড়ে এক রাতের বৃষ্টিতে বালাসন নদীতে জল বেড়ে দুধিয়ার লোহার সেতু ভেঙে যায়। পরে তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে ২৭ অক্টোবর হিউমপাইপের সেতু নির্মাণ করা হয়।বালাসন নদীতে জল বাড়ায় হিউমপাইপের সেতু ভেঙে পড়ায় ফের ভারি যানবাহন চলাচল বন্ধ হল।





