শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কাজের ২৫ বছরের কার্যকাল উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসেবে শিলিগুড়িতেও এক মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কর্মসূচির বিস্তারিত ঘোষণা করল শিলিগুড়ি জেলা বিজেপি।
এদিন জেলা বিজেপির নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু-সহ জেলা বিজেপির একাধিক নেতা-নেত্রী।
সাংবাদিক বৈঠকে শঙ্কর ঘোষ জানান, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এক মাস ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি চলবে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছে।





