ফুলবাড়ি, ৬ আগস্টঃ বেহাল দশা ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রাস্তা, জেসিবি দিয়ে ভরাট করা হচ্ছে গর্ত।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা। বিশেষ করে বর্ষার জেরে গর্তে জল জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। পাশাপাশি প্রতিদিনই এই রাস্তায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
এই পরিস্থিতিতে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ ও একটি সংস্থার উদ্যোগে রাস্তার গর্তগুলি সাময়িকভাবে ভরাটের কাজ শুরু হয়েছে।জেসিবির সাহায্যে রাস্তার গর্তগুলিতে মাটি ও পাথর ফেলে ভরাট করা হচ্ছে, যাতে যান চলাচল কিছুটা স্বাভাবিক রাখা যায়।
স্থানীয় বাসিন্দা নরেশ রায়ের বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ বাইপাসটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঘোষপুকুর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে পাশাপাশি পণ্যবাহী ট্রাকেরও ব্যাপক যাতায়াত রয়েছে।রাস্তা বেহাল থাকায় প্রতিদিন গাড়ি খারাপ হচ্ছে।এরফলে যানজটও লেগেই থাকে।গাড়ি চালকদের এই সামান্য রাস্তা পাড় হতে প্রায় ৫-৬ঘন্টা সময় লেগে যায়। বিধায়ককে রাস্তা পরিদর্শন করে সাময়িক মেরামতের পাশাপাশি দ্রুত রাস্তার পূর্ণাঙ্গ ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।
