রাজগঞ্জ, ৪ অক্টোবরঃ মাদকবিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করলো বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
রবিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার ডাক্তারপাড়া এলাকায় অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।
এদিন বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৫৬টি গাঁজা গাছের সন্ধান মেলে। এরপর গাছগুলি কেটে ও উপড়ে ফেলে নষ্ট করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া গাঁজা গাছগুলি ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।
মাদকদ্রব্যের অবৈধ চাষ ও কারবার রুখতে পুলিশের তরফে আগামীদিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।




