শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে এসে নিজের ডিপার্টমেন্টেই আসলেন কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বোটানি বিভাগের আরও এক প্রাক্তনী রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।নিজের বিভাগে এসে পুরনো স্মৃতিতে আবেগে ভাসলেন দুই মন্ত্রী।
এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে গাছ লাগান সুকান্ত মজুমদার।তিনি জানান, আমার নিজের বিশ্ববিদ্যালয় এটি। এখানে স্নাতকোত্তর এবং পরে চাকরি করতে করতে পিএইচডি করেছি। শিবমন্দিরেই থাকতাম। এটা আমার সেকেন্ড হোম। আমার জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছি। এই বিশ্ববিদ্যালয় সেই স্মৃতি গুলো ফিরে এলো। আজ পায়ে হেঁটে এলাম বিশ্ববিদ্যালয়। আগেও সংসদ হিসেবে বিশ্ববিদ্যালয় এসেছিলাম। তবে মন্ত্রী হিসেবে এটা প্রথম আসার সুযোগ হয়েছে। রাজনীতিতে না গেলে এখানেই ফিরে আসার চেষ্টা করতাম।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়া নিয়ে একটা সমস্যা রয়েছে। এই বিষয়ে আপাতত কোন ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ও বিধায়কদের সঙ্গে কথা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।





