শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ গরু চুরি করতে এসে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাগডোগরার তারাবাড়ি এলাকায়।গনপিটুনির ঘটনায় মৃত্যু হয় ২ জনের।এই ঘটনার পর গরু চুরি করতে আসা ৭ জনকে গ্রেফতার করলো বাগডোগরা থানার পুলিশ।
প্রসঙ্গত, শনিবার ভোররাতে পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে ভোররাতে বাগডোগরার তারাবাড়ি এলাকায় ঢুকেছিল চোরের দল।স্থানীয়রা টের পেয়ে ধরে ফেলা হয় তাদের।ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।চলে মারধর। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল একটি পিকআপ ভ্যান।পাশাপাশি আরেকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ সূত্রে খবর, গতকাল ৩ জনকে জখম অবস্থায় আটক করার পাশাপাশি আরও ৪ জনকে আটক করে সেনাবাহিনী।পরে সেনার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।ধৃতরা হল রাকিব, নুর মহম্মদ, মহম্মদ আনারুল, মহম্মদ আজাদ, আমির, আরিফ খান এবং আক্রম খান।ধৃতরা উত্তর দিনাজপুর, বিহার ও হরিয়ানার বাসিন্দা।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।





