মালবাজার, ২৩ সেপ্টেম্বরঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা।দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই গৃহবধূর।মালবাজার ব্লকের ওদলাবাড়ির ঘটনা।মৃতদের নাম দীপমালা থাপা ও সুমা দেবী প্রসাদ।
প্রতিদিনের মতো বুধবার ভোরেও প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন দুই গৃহবধূ।মালবাজার ব্লকের ১৭ নম্বর জাতীয় সড়কের চেল সেতু সংলগ্ন এলাকায় হাঁটার সময় আচমকাই একটি দ্রুতগতির ছোট গাড়ি তাদের ধাক্কা মারে বলে অভিযোগ।ঘটনায় মৃত্যু হয় দুজনের।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে ওদলাবাড়ির দেবীপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





