রাজগঞ্জ, ১৫ অক্টোবরঃ দীর্ঘ ২৪ বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালিয়ে আসছেন ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক স্বপন রায়। নিঃস্বার্থ এই কাজের জন্য পেলেন সম্মান।
জানা গিয়েছে, নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারত, জলপাইগুড়ি জেলা কার্যালয়ের পক্ষ থেকে স্বপন রায়কে শংসাপত্র ও ট্রফি দিয়ে সম্মানিত করা হল।
বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আগামীদিনেও মানুষের সেবায় কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন চিকিৎসক।





