শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ খুঁটিপুজোর মধ্য দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির গেট বাজার ইয়ুথ ক্লাব।৫৪তম বর্ষে এবারে তাদের বিশেষ আকর্ষণ ‘বন্দী অনন্ত’।
পঞ্চমীর দিনে খুঁটিপুজোর মধ্য দিয়ে এবছরের কালীপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলেন ক্লাবের সদস্যরা। ‘বন্দী অনন্ত’অভিনব এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বিশেষ বার্তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
নতুন থিম এবছরও দর্শনার্থীদের আকর্ষন হয়ে উঠবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।





