শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ তামার তার চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম গোপাল দে।শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী কলোনির বাসিন্দা। ধৃতের কাছ থেকে প্রায় ১০ কেজি পোড়া তামার তার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মী শঙ্কর দাস ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, শঙ্কর পার্ক এলাকায় কোম্পানির একটি সাইট থেকে তামার কেবল তার চুরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সন্দেহের ভিত্তিতে গোপাল দে-কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া তামার তার উদ্ধার হয়।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





