শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির হিলকার্ট রোডে ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযান চালালো পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এই অভিযানে কড়া ভূমিকা নিতে দেখা যায় ট্রাফিক পুলিশকে।
এদিন অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসা চালানো একাধিক দোকানদারকে সতর্ক করে রাস্তার ওপর রাখা তাদের সামগ্রী সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি লক্ষ্য করা যায়, অনেকেই নির্দিষ্ট পার্কিং ব্যবহার না করে দোকানের সামনে ফুটপাতের ওপরই গাড়ি দাঁড় করিয়ে রাখছেন, যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
অভিযানে ওইসব বেআইনি পার্কিং করা গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, শহরে যানজট নিয়ন্ত্রণে রাখা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীদিনেও এই ধরনের অভিযান চালানো হবে।





