নকশালবাড়ি, ২ সেপ্টেম্বরঃ নকশালবাড়িতে ডাকাতির ছক বানচাল করে ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনায় ফের গ্রেফতার হল ২ জন।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পুলিশের নিয়মিত টহলদারির সময় নকশালবাড়ির নিখিল স্মৃতি ময়দানে নির্জন এলাকায় দুষ্কৃতিদের গতিবিধির খবর পায় নকশালবাড়ি থানার পুলিশ। সেইমতো অভিযান চালিয়ে ৩ দুষ্কৃতি প্রিন্স রাজ, মহম্মদ সামসের ও কিশোর বাসফরকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে অভিযুক্তরা।এরপরই তাদের গ্ৰেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে গ্রেফতার করা হয় আরও ২ দুষ্কৃতিকে। ধৃতদের নাম তাপস বিশ্বাস ও রঞ্জন ঘোষ। তাদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।





