শিলিগুড়ি, ২ আগস্টঃ ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালে সহযোগিতার হাত বাড়ালো শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন।
গত ৩০ আগস্ট শিলিগুড়ি থেকে ইউনিক ফাউন্ডেশনের তিন সদস্যের একটি দল নেপালে পৌঁছায়।প্রথমে কাঠমান্ডু এবং পরে নওয়াকোট জেলায় পৌঁছে বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করে।
এরপর নেপাল আর্মির সঙ্গে হাতে হাত মিলিয়ে উদ্ধার ও ত্রাণকার্যে অংশ নেন ইউনিক ফাউন্ডেশনের সদস্যরা। বন্যার জলে ক্ষতিগ্রস্ত যেসব বাড়িতে কাদা-মাটি ঢুকে পড়েছিল, সেখানকার বাসিন্দাদের সঙ্গে মিলিত হয়ে ঘরবাড়ি পরিষ্কারের কাজেও হাত লাগান তারা।এর পাশাপাশি বন্যায় ৫০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ইউনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শক্তি পাল জানান, নেপালের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রধান লক্ষ্য। প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সংগঠন সর্বদা প্রস্তুত বলে জানান তিনি।





