জলপাইগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ির মহমায়া পাড়া কালিবাড়ি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ১৬ নম্বর ওয়ার্ড মহমায়া পাড়া নবীন সংঘ ক্লাব।
এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসকের একটি দল এই শিবিরটি পরিচালনা করেন। সুগার টেষ্ট, রক্ত পরীক্ষা ইত্যাদি বিনামূল্যে করা হয়েছিল।
ক্লাবের সভাপতি সুব্রত ঘোষ জানান, আগামীতে ছয়মাস পর পর এই ধরনের শিবিরের আয়োজন করা হবে।





