জলপাইগুড়ি, ২১ নভেম্বরঃ নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হলেন বাবা।ঘটনায় চালঞ্চ্য ছড়াল জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়ায়। বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত ছেলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এপি লেপচা।অভিযুক্ত ছেলের নাম পল লেপচা।অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় আচমকাই বাবার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ছেলে।
গলায় আঘাত লাগতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ বাবা।ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে থাকা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত পল লেপচা দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল। নেশামুক্ত করার জন্য এর আগেও একাধিকবার তাকে রিহ্যাব কেন্দ্রে পাঠানো হয়েছিল।শেষ পর্যন্ত ছেলের হাতেই প্রাণ হারাতে হল বাবাকে।
ঘটনার পরই অভিযুক্তকে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





