শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ শিলিগুড়ির একটি হোটেল থেকে ইসলামপুরের এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম অজিত দাস।
জানা গিয়েছে, বৃহস্পতিবার কাজের সূত্রে ইসলামপুর থেকে শিলিগুড়িতে এসেছিলেন অজিত দাস। এরপর রাতে শিলিগুড়ির একটি হোটেলে ছিলেন তিনি। শুক্রবার সকালে হোটেলের ঘর থেকে তার দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।যুবকের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পেছনে কি কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।




