জলপাইগুড়ি, ১৬ অক্টোবর: শহরে বসেই গাঁজার ব্যবসা চালানোর অভিযোগ। জলপাইগুড়ির আশ্রমপাড়া থেকে বাপ্পাদিত্য সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি থেকে প্রায় ২৩ কেজি গাঁজা এবং ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, জাতীয় হেল্পলাইন নম্বর ১৯৩৩-এ পাওয়া তথ্যের ভিত্তিতে একের পর এক সাফল্য মিলছে। গ্রেফতারের পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ টাকা। গত ছয় দিনে এই নিয়ে মোট ৩৪ লক্ষ টাকা উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
গাঁজার কারবারের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।





