জলপাইগুড়ি, ৬ নভেম্বরঃ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় , মৃ*ত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিনবাজার পুরোনো মসজিদ সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন ব্যক্তি। রাস্তায় মৃ*তদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ট্রাক আটক করেন স্থানীয় বাসিন্দারা। অনুমান, ওই ট্রাকের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ট্রাকের চালক ও খালাসি পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক চালক ও খালাসির খোঁজে চালানো হচ্ছে। মৃ*ত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।





