শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ কালীপুজোর আর দুদিন বাকি।বিভিন্ন জায়গায় প্রস্তুতি শেষ পর্যায়ে।এবছর শিলিগুড়ির রানার সংঘ ক্লাবের কালীপুজো ৪৩তম বর্ষে পদার্পণ করেছে।পুজোর থিম ‘ত্রিলোচন ধাম’।
শিলিগুড়ির শ্রীনগর কলোনিতে, উত্তরকন্যার পেছনে বসুন্ধরা আবাসনের কাছে রানার সংঘের পুজো হয়।এবছর নতুন ভাবনায় দর্শনার্থীদের সামনে নিজেদের পুজোকে তুলে ধরতে প্রস্তুত পুজো কমিটির সদস্যরা। বর্তমানে মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।
এই প্রসঙ্গে পুজো কমিটির কালচারাল সম্পাদক দিবাকর সরকার জানান, এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ ‘ত্রিলোচন ধাম’। ৪৩তম বর্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।দর্শনার্থীরা যাতে সুন্দরভাবে মণ্ডপ পরিদর্শন করতে পারেন, সেই লক্ষ্যেই শেষ মুহূর্তের কাজ চলছে।





