জমি বিবাদ ঘিরে সংঘর্ষের জেরে কান কাটলো মাধ্যমিক পরীক্ষার্থীর

রায়গঞ্জ,১৮ ফেব্রুয়ারিঃ জমি বিবাদ ঘিরে সংঘর্ষের জেরে কান কাটলো মাধ্যমিক পরীক্ষার্থীর।চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষায় বসল আহত ছাত্র।

জানা গিয়েছে, ইটাহার ব্লকের মাধ্যমিক পরীক্ষার্থী আকবর আলীর পরীক্ষাকেন্দ্র ছিল ইটাহার হাইস্কুল।কিন্তু গত রবিবার বিকেল থেকে সে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিকাল বিভাগে চিকিৎসাধীন রয়েছে।সে কারণে মঙ্গলবার শারীরিক অবস্থার খুব একটা বিশেষ উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।

আহত ছাত্রের পরিবারের অভিযোগ, গত রবিবার সকালে আকবরের খুড়তুতো ভাইয়েরা আচমকা আকবরের বাবা মহিবুর আলীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।ঘটনায় মহিবুর আলীর মাথা ফেটে যায়।এদিকে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে ঘর থেকে বেরিয়ে আসতেই আকবরের উপরে তার দুই খুড়তুতো ভাই আনার আলী ও মিনার আলি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।ঘটনায় তার বাঁ কান কেটে যায়। রবিবার রাত থেকেই আকবর আলী ও তার বাবা মহিবুর আলী রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes