পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা, ঘটনায় চাঞ্চল্য 

ফুলবাড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ ফুলবাড়ির জটিয়াকালি এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্কিংয়ে রাখা ট্রাকটির কেবিন থেকে হঠাৎ আগুন ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 
ঘটনা দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। পাশে থাকা একটি বেসরকারি হাসপাতাল থেকে জলের পাইপ এনে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে গিয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন।যদিও তার আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobet Built with ❤︎ by appycodes