নকশালবাড়ি, ২৪ নভেম্বরঃ নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির হাইস্কুল পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল আরএন রবি।
এদিন শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল।শিক্ষার্থীদের নীতি ও আদর্শের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে লক্ষ্যে স্থির থাকার বার্তা দেন।পাশাপাশি শিক্ষার্থীদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের শৈশবের কথা তুলে ধরেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, সাংসদ রাজু বিস্তা, কৌশিক চৌধুরী ও বিরাজ বিশ্বাস সহ অন্যান্যরা।





