রাজগঞ্জ, ২৪ নভেম্বরঃ ফাটাপুকুর স্কুলপাড়ায় রাস উৎসবের উদ্বোধন করলেন বিধায়ক দীনেশ সরকার। মহিলা সংঘের উদ্যোগে রাস উৎসবের আয়োজন করা হয়েছে।এবছর ১৩তম বর্ষে পদার্পণ করলো এই পুজো ও মেলা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মন্ডল, সমাজসেবী দেবাশীষ দে।
রাস উৎসব উপলক্ষে বিভিন্ন রাধাকৃষ্ণের বিগ্রহ সাজিয়ে তুলে ধরা হয়েছে রাসলীলার নানা ছবি। পুজোর পাশাপাশি কয়েকদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার থাকছে নাম-কীর্তন, পরের দিন ভোগ বিতরণ এবং তার পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহিলা সংঘের সদস্যরা জানান, এবছর রাসমেলা ১৩ বছরে পা দিল। প্রতিবছরই এলাকার মানুষের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। এবছরও মেলা যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য গ্রামবাসীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। পাশাপাশি এলাকার সকল মানুষকে মেলায় এসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।





