শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ গুরু নানক জয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির গুরুদ্বারে উপচে পড়লো প্রচুর ভক্তের ভিড়।
আজ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গুরু নানক দেবজির ৫৫৭তম জন্মজয়ন্তী।এই উপলক্ষে উৎসবের আমেজে মেতে ওঠেন শিখ ধর্মের মানুষেরা। এদিন সকাল থেকেই গুরুদ্বারে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিবছরের মতো এবছর সুন্দরভাবে সাজানো হয়েছে গুরুদ্বার।
দিনভর বিশেষ কীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রত্যেকবারের মতো এবারও লঙ্গরের আয়োজন করা হয়।
সেখানে প্রচুর মানুষ লঙ্গর গ্রহণ করেন।এদিন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবতা, সেবা ও সম্প্রীতির বার্তাও দেওয়া হয়।





