খড়িবাড়ি, ১৪ নভেম্বরঃ বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন হল খড়িবাড়ির বিন্নাবাড়িতে।
এদিন অনুষ্ঠানের সূচনা করেন ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও ,খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নান্টু মন্ডল ,খড়িবাড়ির বিডিও দিপ্তী সাউ সহ অন্যান্য সমাজসেবীরা।
এদিন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ধামসা মাদল বাজিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন বিধায়ক। পরে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল প্রদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ।
তৎকালীন তৃণমূল সরকারকে কটাক্ষ করে বিধায়ক বলেন, আগের সরকারের কাছ থেকে যে সম্মান পাওয়ার তা আদিবাসীরা পায়নি।জমি দখল থেকে শুরু করে নানান বিষয় ঘটেছে। এই সরকার এতো সম্মান দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনের পাশাপাশি সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের জন্য শিবিরও করা হবে বলে জানান বিধায়ক।





