খড়িবাড়ি, ২৬ সেপ্টেম্বরঃ স্বাস্থ্য পরিষেবাকে আরো সহজলভ্য করতে উদ্যোগী হলেন বিধায়ক।হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হতেই অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করলেন ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মূর্মূ।
জানা গিয়েছে, এদিন খড়িবাড়ির বাতাসীতে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন ফাঁসিদেওয়ার বিধায়ক তথা হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দূর্গা মূর্মূ।খড়িবাড়ির বাতাসী স্বাস্থ্যকেন্দ্রে এতদিন কোনো অ্যাম্বুলেন্স ছিল না, এতেই দুর্ভোগ পোহাতে হত এলাকার ৪০ হাজার বাসিন্দাকে। অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকায় দূর্ঘটনা হোক বা রোগীকে হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে সমস্যা হত প্রায়শই।
সেই অভাব অবশেষে পূরণ হল।বিধায়কের এই উদ্যোগকে ধন্যবাদ জানান স্থানীয়রা। এদিন নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে উদ্বোধন করেন বিধায়ক।





