নকশালবাড়ি, ২৬ সেপ্টেম্বরঃ ভোররাতে কনটেনার আটক করে মহিষ পাচার রুখল পুলিশ। উদ্ধার হয়েছে ৪৬টি মহিষ।
জানা গিয়েছে, নকশালবাড়ির ৩২৭ নম্বর জাতীয় সড়কের সাতভাইয়া মোড়ে ভোররাতে একটি কনটেনার আটক করে নকশালবাড়ি থানার পুলিশ। বিহার থেকে মহিষ নিয়ে অসমে যাচ্ছিল কনটেনারটি।
কনটেনার মহিষ নিয়ে যাওয়ার বৈধ লাইভস্টক নথি না পেয়ে ৪৬টি মহিষ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চালক রাকেশ রায়কে।ধৃত বিহারের বাসিন্দা।
অন্যদিকে, ঘটনাস্থল থেকে কনটেনারটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।





