শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়ি কলেজের বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা।
অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা, সমাজসংস্কার, নারীশিক্ষার প্রসার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করা হয়। তার মানবিক মূল্যবোধ, প্রগতিশীল চিন্তাভাবনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আজও সমাজকে অনুপ্রাণিত করে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, বিদ্যাসাগর শুধু একজন শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসংস্কারক ও মানবতাবাদী। তার আদর্শ ও চিন্তাভাবনা বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক।





