শিলিগুড়িঃ ট্রেন লাইন পারাপার করছিল হাতির দল। সেই সময় চলে আসে ট্রেন। অবশেষে বনকর্মীদের তৎপরতার কারণে প্রাণে বাঁচল ৭০ টিরও বেশী হাতি।
ঘটনাটি শিলিগুড়ি মহকুমা এলাকার। জানা গিয়েছে শনিবার নকশালবাড়ির টুকুরিয়াঝাড় জঙ্গল থেকে ৭০ টিরও বেশী একটি হাতির দল বাগডোগরা জঙ্গলের দিকে যাচ্ছিল। ট্রেন লাইন পারাপারের সময় চলে আসে ট্রেন। দূর থেকে তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ এক বনকর্মী লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে থামিয়ে দেয়। এরপর হাতির পুরো দলটি ট্রেন লাইন পার করে জঙ্গলে যায়।
এ দিকে জাতীয় সড়ক পারাপারের সময়ও রাস্তা দিয়ে যান চলাচল আটকে দেয় বনকর্মীরা। দুইদিকেই যান চলাচল আটকে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। সুরক্ষিতভাবেই হাতির দলটি পরে জঙ্গলে ঢুকে যায়। এদিকে হাতির দলের উপর বন দফতরের তরফে ড্রোন উড়িয়ে নজর রাখা হয়েছিল।





