নকশালবাড়ি, ১১ অক্টোবরঃ পুজোয় ঢেলে সাজছে নকশালবাড়ি।একযোগে নকশালবাড়িরর গুরত্বপূর্ণ ৩টি রাস্তার শিল্যানাস করা হল।রাস্তা তৈরির কাজের শিল্যানাস করেন জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও।
নকশালবাড়ির ১২ নম্বর রাজ্য সড়ক থেকে খেমচি হয়ে এশিয়ান হাইওয়ের ৪০৭ মিটার গ্ৰামীন সড়কের বেহাল দশা।এই গুরুত্বপূর্ণ রাস্তা ধরে যাতায়াত করে ৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে, পূর্ণ্যাথী ও শশ্মানযাত্রীরা।
এবার পুজোর মুখে দুর্ভোগ কমাতে পিচের রাস্তার শিল্যানাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য তথা জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও। প্রায় ৮ লক্ষ টাকায় তৈরি হবে এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা।
পাশাপশি নকশালবাড়ির স্টেশন মোড় থেকে দেশবন্ধু পাড়া পর্যন্ত ৭০০ মিটার গ্ৰামীন রাস্তা তৈরি হবে।এই রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে ১৪ লক্ষ টাকা এবং নকশালবাড়ি বাবুপাড়ার তৈরি হবে ৬০০ মিটার পিচের রাস্তা। বাবুপাড়ার ব্যাঙ্ক থেকে পোষ্ট অফিস হয়ে এই রাস্তা পৌঁছাবে বিধায়ক কার্যালয়ে। প্রায় ৩৬ লক্ষ টাকায় ব্যয়ে দেড় মাসের মধ্যেই তৈরি হবে নতুন রাস্তা।
জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই তিনটি কাজে শিলান্যাস করা হল। বেহাল দশায় ছিল গ্ৰামীন সড়ক ৩টি। রাস্তা তৈরি হলে সকলের সুবিধা হবে।
অপরদিকে, বেহাল দশা ছিল রাস্তার। বর্ষায় চলাফেরা করা যেত না।রাস্তা তৈরির শিলান্যাস হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গ্ৰামবাসীরা।





