বাগডোগরা, ১০ অক্টোবরঃ মালয়েশিয়ায় এশিয়া পেসিফিক ডাফ মাল্টি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক জয় করে ঘরে ফিরলো তিন খেলোয়াড়।বাগডোগরা বিমানবন্দরে পদকজয়ী তিন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করলো শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার ও রিহ্যাব সোসাইটি।
এদিন সংগঠনের তরফে বাগডোগরা বিমানবন্দরে খেলোয়াড়দেরউষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি অমিত সরকার জানান, শ্রবন প্রতিবন্ধী হয়েও মালয়েশিয়ায় এশিয়া পেসিফিক ডাফ মাল্টি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় শ্রুতি দাস সোনা, প্রিয়ম চক্রবর্তী ব্রোঞ্জ ও সিলভার পদক এবং রাজর্ষি প্রতীম দত্ত ব্রোঞ্জ ও সিলভার পদক জয় করেছে।
আগামীদিনে তাদের ভবিষ্যৎ এর জন্য শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি সরকারের তরফে খেলোয়াড়দের সহযোগিতার দাবি জানান তিনি।





