মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যায় যুবক, এখনও অবধি মেলেনি খোঁজ

রাজগঞ্জ, ১৬ আগষ্টঃ মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অবধি মেলেনি খোঁজ।ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের কাছে।

শনিবার সকালে দুই বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় এক যুবক।যুবকের নাম মানিক বিশ্বাস (২৬)। তার বাড়ি ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের জামুরিভিটা এলাকায়।গতকাল থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নদীর পারে অপেক্ষা করলেও প্রশাসনের তরফে তেমন সহযোগিতা মেলেনি বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মানিক তার বন্ধু দিলীপ দাসকে সঙ্গে নিয়ে ফুলবাড়ি ব্যারেজে মাছ ধরতে যায়।সেই সময় মহানন্দা নদী পার হওয়ার সময় দিলীপ নদী পার হতে পারলেও মানিক জলের তলে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্য ও প্রতিবেশী এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালালেও মানিকের কোনো হদিস মেলেনি।আজ ফের ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়ার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobet Built with ❤︎ by appycodes