খড়িবাড়ি, ১ ডিসেম্বরঃ ফের মাদক সহ গ্রেফতার ১ যুবক।খড়িবাড়ির কোয়ার্টার মোড় এলাকার ঘটনা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি পানিট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে অভিযান চালিয়ে একটি বাইকে আটক করে এসওজি ও খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।আটক যুবকের তল্লাশি নিয়ে উদ্ধার হয় ১০১ গ্ৰাম ব্রাউন সুগার।এরপর গ্রেফতার হয় যুবককে।ধৃত যুবকের নাম বিশ্ব বর্মন ওরফে বাহাদুর(৩১)।ধৃত প্রসাদু জোতের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, নেশার সামগ্রী সহ আগেও গ্রেফতার হয়েছিল যুবক।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





