শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হল।এদিন তৃতীয়বারের জন্য আদালতে পেশ করা হয় অভিযুক্তকে।
জানা গিয়েছে, মঙ্গলবারও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে।অভিযুক্তকে পেশ করার সময় যাতে কোন সমস্যা না হয় সেকারণেই পুলিশের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল।
প্রসঙ্গত, গত ২২ মহম্মদ আব্বাসকে শিলিগুড়ি আদালতে পেশ করার সময় আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।অভিযুক্তর ওপর হামলারও চেষ্টা করা হয়।





