শিলিগুড়ি, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবসের আগে ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জ হাইস্কুলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল।এদিন এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিধানসভার স্পীকার রথীন্দ্র বোস।
এদিন ধামসা মাদলের তালে স্পীকারকে স্বাগত জানানো হয়।স্কুলের শ্রেনি কক্ষের উদ্বোধন করেন স্পিকার।
মুরালিগঞ্জ স্কুলের খ্যাতিকে গোটা রাজ্যের সামনে তুলে ধরতে স্কুলের শিক্ষক ও ৫০ শিক্ষার্থীদের বিধানসভায় নিয়ে যাওয়ার বার্তা দেন রথীন্দ্র বোস।
তিনি জানান, স্কুল শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ।এই স্কুল থেকে অনেক কিছু শেখার রয়েছে। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে স্কুলের অনেক অবদান থাকবে। বিধানসভা গনতন্ত্রের মন্দির। বিধানসভাকে সবার জানা উচিত। মানুষ গনতন্ত্রে যত বেশি আসবে,ততো বেশি শক্তিশালী হবে বলে জানান তিনি।
