নকশালবাড়ি, ২১ সেপ্টেম্বরঃ ৭ দফা দাবি জানিয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করলো নকশালবাড়ি ব্লক কংগ্রেস নেতৃত্ব।
এদিন নকশালবাড়ি দলীয় কার্যালয় থেকে মিছিল করে গ্রাম পঞ্চায়েতে প্রধানকে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকারি সভাপতি অমিতাভ সরকার, নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমরান, অঞ্চল সভাপতি নেপাল ঘোষ, ব্লক সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস সহ অন্যান্যরা।
কার্যকারি সভাপতি অমিতাভ সরকার জানান, আর্থিক তছরুপ অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দুর্নীতি যাতে না হয় নিজস্ব তহবিলের ১০ হাজার টাকা বেশি খরচের হিসেব নোটিশ বোর্ডে ঝোলাতে হবে। পাশাপাশি নতুন সরকারের নির্দেশ জারি হলেও এখনও ১২৫ দিনের কাজ শুরু হয়নি নকশালবাড়ি এলাকায়।পাশাপাশি নকশালবাড়ি জুড়ে বেহাল দশায় পড়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সহ ড্রেন ও স্ট্রিট লাইট।বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর ক্ষেত্রেও ব্যর্থ এরা।
২৯টি সংসদের মধ্যে মধ্যে মাত্র ১টি মৌজায় পানীয় জল পেলেও বাকি গুলোতে বাড়ি বাড়ি জল পৌঁচ্ছানী নিয়ে কটাক্ষ করেন তিনি। আগামী এক মাসের মধ্যে এই দাবি সমাধান না হলে ফের আন্দোলন হবে জানান তিনি।





