নকশালবাড়ি, ১৬ সেপ্টেম্বরঃ ভরদুপুরে নকশালবাড়ির রায়পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বাড়ি।
এদিন রায়পাড়ায় একটি বাড়িতে আগুন দেখতে পেয়েই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।তালাবন্ধ অবস্থায় ছিল বাড়িটি।আগুন লাগার খবর পেয়ে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের জেরে গোটা ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও কাজে গিয়েছিলেন জাহানারা খাতুনের পরিবারের সদস্যরা।সেইসময় এই ঘটনা ঘটে।
দমকল ও স্থানীয়দের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে সর্বস্বান্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারটি।এদিকে কিভাবে বাড়িতে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।





