নকশালবাড়ি, ১০ নভেম্বরঃ খুঁটি পুজোর মধ্যে দিয়ে রাস উৎসবের প্রস্তুতি শুরু নকশালবাড়িতে।এবার নকশালবাড়ি শান্তিনগর যুব সম্প্রদায়ের উদ্যোগে রাসমেলা চলবে ১৮ দিন।
১৪২টি প্রতিমার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে শ্রীকৃষ্ণের জীবনলীলা ।এদিন নকশালবাড়ি শান্তিনগরের স্কুল মাঠে ৩৩ তম বর্ষের খুঁটি পুজো সম্পন্ন করেন শান্তিনগর যুব সম্প্রদায়ের সদস্যরা।
দর্শনার্থীদের জন্য বাউলগান, মনসা গান থাকবে। আগামী ২৪ নভেম্বর থেকে রাসমেলা শুরু হবে, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য এবছর পার্কিং জোন আলাদা করে করবে মেলা কমিটি।কোচবিহারের পর নকশালবাড়িতেই বৃহত্তম রাস উৎসব পালন হয় বলে দাবি উদ্যোক্তাদের।





