নকশালবাড়ি, ১৪ অক্টোবরঃ মাদক হাতবদলের ছক বানচাল।নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় গ্ৰেফতার হল এক মাদক কারবারি।
জানা গিয়েছে, নকশালবাড়ির লালপুল ক্যানেলের নির্জন এলাকায় মাদক হাতবদলের উদ্দেশ্যে অপেক্ষা করছিল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন এক যুবককে আটক করে।
পরে দার্জিলিং জেলা পুলিশের অফিসারের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তের হেফাজত থেকে এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়।যার ওজন প্রায় ৬৩ গ্ৰাম ব্রাউন সুগার।
পরে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের নাম জয় সরকার, সে নকশালবাড়ির রথখোলার বাসিন্দা।
ধৃত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত।এর আগেও একাধিকবার মাদক হাতবদল করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।





