শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির হাতে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হল শিলিগুড়িতে। শিলিগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেকের মাধ্যমে এক লক্ষ টাকা করে অনুদান তুলে দেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং বিশিষ্ট সমাজসেবীরা।
অনুষ্ঠানে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার পাশাপাশি দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে কাটে সেই বার্তাও দেওয়া হয়।মন্ত্রী শঙ্কর ঘোষ সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান।
অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফেও পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহরবাসীর কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।পুজোর দিনগুলিতে পুলিশের নির্দেশিকা ও সহযোগিতা মেনে চলার পাশাপাশি সকলকে সচেতনভাবে উৎসবে অংশগ্রহণ করার বার্তা দেওয়া হয়েছে।





