শিলিগুড়ি, ১১ অক্টোবরঃ দুর্গাপুজোর আগে পুজোর সামগ্রী কেনা ও বিরিয়ানি খাওয়া নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের একাধিক পোস্টার পড়লো শিলিগুড়িতে।সেই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পোস্টারে পুজোর সামগ্রী হিন্দু দোকান থেকে কেনাকাটা করার আহ্বান জানানোর পাশাপাশি বিরিয়ানি খাওয়াতে নিষেধাজ্ঞা নয়, বরং হিন্দু দোকান থেকে বিরিয়ানি খাওয়ার বার্তা দেওয়া হয়।পোস্টারে দেশের অর্থ বাঁচানো এবং ধর্মীয় ঐতিহ্য সুরক্ষিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষের বাড়ি থেকে কিছুটা দূরে তরুণ তীর্থ মাঠের সামনে লাগানো হয়েছে এই পোস্টার।পুজোর আগে শহরে এই ধরণের পোস্টার পড়তেই শোরগোল শুরু হয়েছে।





