শিলিগুড়ি, ১১ অক্টোবর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল STF-এর শিলিগুড়ি ইউনিট। ৯৯১ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেফতার।ধৃতের নাম এমডি মকসেদুল।নকশালবাড়ির বাসিন্দা।
STF সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে গোসাইপুর এলাকায় অভিযান চালায় STF-এর আধিকারিকরা। সেই সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসায় মহম্মদ মকসেদুলকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৯৯১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদক মালদার কালিয়াচক থেকে আনা হয়েছিল।নকশালবাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে অনুমান।
ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে STF। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





