রাজগঞ্জ, ১৩ ডিসেম্বরঃ নদী পারাপারের একমাত্র বাঁশের সাঁকো পুড়িয়ে দিল দুষ্কৃতিরা।রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।অবিলম্বে সেতু তৈরি করার দাবি তুলেছেন বাসিন্দারা।
জানা গিয়েছে, রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চতুরাগছ এলাকার ডাহুক নদীতে ছিল বাঁশের সাঁকো।এই সাঁকো দিয়ে চতুরাগছ, জুম্মাগছ, দিলুগছ, কোয়ারবাড়ি ও নবগ্রাম গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন।যাবতীয় কাজে ওই নদী পার করেই যাতায়াত করতে হয়।প্রায় ২০ বছর থেকে বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করছেন বাসিন্দারা।
এদিন গভীর রাতে সাঁকোটিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা।সাঁকোটি পুড়ে যাওয়ায় যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।তাই অবিলম্বে সেতু তৈরি করার দাবি তুলেছেন বাসিন্দারা।





