ইস্টার্ন বাইপাসে ফের পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় গুরুতর আহত ১

শিলিগুড়ি, ২৯ আগস্টঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের পথ দুর্ঘটনা। ঢাকেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন শিবু সাহা নামে এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে শিবু সাহার একটি দোকান ও বাড়ি রয়েছে।এদিন রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কা মারার পর তার ওপর দিয়েই চলে যায় গাড়িটি।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিবু সাহাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes