বানারহাট,১৯ মার্চঃ নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ।ঘটনা ঘিরে চাঞ্চল্য গয়েরকাটাতে।
সূত্রের খবর, শুক্রবার সকালে চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দিতে যাওয়ার সময় নদীতে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বানারহাট থানার পুলিশকে।
স্থানীয় সূত্রে খবর,গয়েরকাটা চা-বাগানের মনিপুর লাইনের ৭ নম্বর সেকশনের মাঝ দিয়ে বয়ে যাওয়া মধুবনি নদীতে পড়েছিলো যুবকের দেহ।যুবকের মাথায় গভীর ক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
অন্যদিকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে মনে করছে পুলিশ।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ।





