ফাঁসিদেওয়া, ২৮ নভেম্বরঃ বিহার থেকে অরুণাচল প্রদেশে গরু পাচারের ছক বানচাল করল পুলিশ। পাচারের আগে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে গরু সহ গ্রেফতার হল ২ জন।
পুলিশ সূত্রে খবর, বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে একটি লরিকে আটক করে তল্লাশি করতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ৬টি গরু। পরে চালক এবং সহকারী চালককে জিজ্ঞাসাবাদ করা হলে গরু গুলির বৈধ নথিপত্র না পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল অঙ্কিত রায় অরুণাচল প্রদেশের বাসিন্দা ও হরেন্দ্র সিং বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরুগুলি বিহারের হাজিপুর থেকে অরুণাচল প্রদেশ নিয়ে যাওয়ার ছক কষেছিল পাচারকারীরা। ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই গরু পাচারের সঙ্গে আরও কে বা কারা জড়িত তার তদন্তে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।





