খড়িবাড়ি, ৫ অক্টোবরঃ সীমান্তে পিস্তল ও ৪৯ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার হল এক ব্যক্তি।
জানা গিয়েছে, খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে চারচাকা গাড়ি রেখে পায়ে হেঁটে নেপালের পথে যাচ্ছিলেন সিকিমের বাসিন্দা তাসি পালকি ভুটিয়া।
এসএসবির কাছে পরিচয়পত্র দেখাতে গিয়ে সন্দেহ হয়।এরপর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় পিস্তল ও ৪৯ রাউন্ড কার্তুজ।পিস্তল ও কার্তুজ নিয়ে কেন সীমান্ত পারাপার করছেন তার কোন সঠিক জবাব না পেয়ে অভিযুক্তকে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
অভিযুক্তের দাবি, উদ্ধার পিস্তল ও কার্তুজের লাইসেন্স রয়েছে তার কাছে।যদিও খড়িবাড়ি থানার পুলিশ সীমান্তে পিস্তল ও কার্তুজ উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
গোটা ঘটনায় তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।





