বাগডোগরা, ৩০ অক্টোবরঃ পথ দুর্ঘটনার শিকার হল পড়ুয়ারা।বাগডোগরার পানিঘাটা মোড়ে অটোতে ধাক্কা মালবাহী গাড়ির।ঘটনায় আহত ৯জন।
জানা গিয়েছে, ৯ জন পড়ুয়াকে নিয়ে স্কুলে যাওয়ার পথে আচমকাই একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা দেয়। ঘটনায় জখম হয় সকলে।
ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে লরি চালক পলাতক।
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও অটো উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।





